২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে প্রবাসীদের ঈদ পুনর্মিলনী

দুবাইয়ে ‘প্রবাসী বর্ণি জনকল্যাণ সংস্থা’র ঈদ পুনর্মিলনী ও বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2017, 10:39 AM

Updated : 11 Oct 2022, 02:29 PM

স্থানীয় সময় শনিবার দুবাইয়ের মামজার পার্কে এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নানা খেলাধুলার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুরুষদের জন্য মোরগের লড়াই, রশি টান, কাবাডি এবং মহিলাদের জন্য বালিশ খেলার আয়োজন করা হয়।

বর্ষপূর্তির আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুজিবুর রহমান। সাধারণ সম্পাদক আতিকুর রহমানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন এনআরবি ব্যাংকের পরিচালক ও সিলেট বিভাগ উন্নয়ন পরিষদ আমিরাত শাখার সভাপতি আব্দুল করিম।

আরও বক্তব্য দেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি আব্দুর রউফ সোহেল, সহ সভাপতি রেহান উদ্দিন হেলিম, অর্থ সম্পাদক জবরুল ইসলাম, প্রচার সম্পাদক কয়েছ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম, যুগ্ম সম্পাদক শিপলু আহমদ, আবুর হোসেন, নুরুল হকসহ আরও অনেকে।

অনুষ্ঠানে গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী বঙ্গ শিমুল। পরে নানা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!