২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পর্তুগালে ঈদ করলেন বাংলাদেশিরা

যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে পর্তুগালের রাজধানী লিসবন, বাণিজ্য বন্দর নগরী পোর্তো এবং পর্যটন ও কৃষি শহর আলগ্রাবে পালিত হয়েছে কোরবানির ঈদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রনি মোহাম্মদ, পর্তুগালের লিসবন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Sep 2017, 09:54 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

স্থানীয় সময় সকাল ৮টায় বাংলাদেশি অধ্যুষিত পর্তুগালের লিসবনের মাতৃ মনিজ পার্কের মাঠে প্রবাসী বাংলাদেশিদের ঈদের বড় সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়।

লিসবন বাইতুল মোকাররম মসজিদের খতিব আবু সায়িদ ঈদ উল ফিতরের জামাত পরিচালনা করেন, নামাজ পূর্বে ঈদ উল ফিতরের তাৎপর্য নিয়ে বয়ান করেন ইব্রাহিম মোল্লা।

বাংলাদেশ দূতাবাসের পর্তুগালের নিযুক্ত রাষ্টদূত মো. রুহুল আলম সিদ্দিকী, দূতাবাসের প্রথম সচিব মো. হাসান আব্দুল্লাহ তৌহিদসহ দূতাবাসের কর্মকর্তা, কর্মচারী এবং পর্তুগাল কমিউনিটির বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতারাসহ বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা ঈদ জামাতে অংশ নেন।

এছাড়াও বাণিজ্য বন্দরনগরী ও বাণিজ্যিক শহর পোর্তোর বাঙালি অধ্যুষিত রুয়া দে লউরেইরোর হযরত হামজা (রঃ) মসজিদে ঈদ উল ফিতরের দুইটি জামাত অনুষ্ঠিত হয়।

এসময় পোর্তোর বাংলাদেশ কমিনিটির নেতারাসহ ঈদের জামাতে পোর্তোয় বসবাসরত বাংলাদেশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।

পর্যটন ও কৃষি সমৃদ্ধ শহর আলগ্রাবে প্রবাসী বাংলাদেশিদের ঈদের জামাত লুঝ পারোতে সকাল ৮টায় লুঝ চার্স এর সামনের মাঠে অনুষ্ঠিত হয়। এসময় বাংলাদেশীর পাশাপাশি আফ্রিকা এবং পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশের অন্য্যন্য কমিউনিটির মুসলমানদের উপচে পড়া ভিড় ছিলো।

রং-বেরঙের বাহারি পোশাক গায়ে ঈদের নামাজ আদায় করেন বিভিন্ন দেশের মানুষ। এর ফলে ঈদগায়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর পরিবেশ।

ঈদের জামাত শেষে নবীন-প্রবীণ, ছোট-বড়, ধনী-গরিব সবাই ইসলামিক প্রচলিত প্রথা অনুযায়ী শুভেচ্ছা বিনিময় ও কোলাকুলি করে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।

এছাড়া লিসবন সেন্ট্রাল জামে মসজিদে সকাল সাড়ে ৭টায়,  সাড়ে ৮টায় ও সাড়ে ৯টায় তিনটি, আমাদোরার রিবাইরালো বাংলাদেশি জামে মসজিদে সকাল সাড়ে ৮টায় একটি, লংগাইরা-আলমোগরাভ সকাল পৌনে ৮টায় একটি, পোর্তোর মিন্দিলো মার্কেটে একটি, পোর্তোর সেন্ট্রাল জামে মসজিদে সকাল পৌনে ৮টায়, সকাল সাড়ে ৯টায় দুইটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!