জাপানে ঈদের খুতবায় রোহিঙ্গাদের ওপর সহিংসতা বন্ধের আহ্বান
জাপানে ঈদের খুতবা থেকে মিয়ানমারের রোহিঙ্গা সহিংসতা বন্ধের আহ্বান জানানো হয়েছে। একই সাথে রোহিঙ্গাদের পাশে দাঁড়ানোর জন্য বিশ্বনেতাদের মধ্যস্ততার অনুরোধ জানানো হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিলিয়ে শুক্রবার জাপানে মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র-ঈদুল আজহা উদযাপন করতে আসা মুসলমানরা বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য বিশেষ দোয়া করেন।
বরাবরের মতো এবারও দেশটির ৪৭টি প্রদেশের প্রায় শতাধিক স্থানে ঈদের জামাত আদায় করা হয়।
সকাল ৯টায় রাজধানী টোকিও টার্কিস মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রায় একই সময়ে ওসাকা, সুকুবা, সায়তামা, চিবা, ফুকুশিমা, হিরোসিমা, কিয়েতো, তোহুকুসহ বিভিন্ন স্থানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা প্রবাসী মুসলামানরা জামাতে অংশ নেন।
ঈদের খুতবায় মায়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর সহিংস আক্রমণের নিন্দা জানিয়ে মুসলিম রাষ্ট্রগুলোকে জোরালো ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
মানবিক দিক বিবেচনা করে জাতিসংঘকে এগিয়ে আসার কথা বিভিন্ন স্থানে ঈদের খুতবায় প্রাধান্য ছিল।
এছাড়াও ঈদের খুতবায় সারা বিশ্বে চলমান সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুসলিম উম্মাহকে বিরত থাকার আহ্বান জানানো হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
