২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে কোরিয়ায় মানববন্ধন

দূতাবাসের সামনে ২০১৫ সালে বিএনপি ও জামায়াতের সমর্থকদের এক মানববন্ধন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে দক্ষিণ কোরিয়া প্রবাসী বাংলাদেশি একটি সংগঠন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 07:00 PM

Updated : 12 Apr 2022, 12:15 AM

দক্ষিণ কোরিয়ায় বাংলাদেশ দূতাবাসের সামনে স্থানীয় সময় রোববার ওই মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে ‘বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত প্রবাসী বাংলাদেশী’ নামে একটি অরাজনৈতিক সংগঠন।

মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশে বক্তরা অভিযোগ করেন, ২০১৫ সালের ১৮ অগাস্ট দূতাবাসের সামনে ‘বিএনপি-জামায়াত আয়োজিত একটি মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ থেকে শেখ হাসিনা ও তার পরিবারকে হুমকি দেওয়া হয়’।

ওই সমাবেশে বিএনপির দক্ষিণ কোরিয়া শাখার সেক্রেটারি মিজানুর রহমান মিজান বক্তব্য রাখতে গিয়ে আরেকটি ১৫ অগাস্ট ঘটানোর মধ্য দিয়ে শেখ হাসিনার সরকারকে ক্ষমতা থেকে সরানোর হুমকি দেন।

‘বঙ্গবন্ধুর আদর্শের অনুপ্রাণিত প্রবাসী বাংলাদেশী’ সংগঠনের এ মানববন্ধন ও সমাবেশে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়া আওয়ামী লীগ শাখার সেক্রেটারি বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শহিদুল ইসলাম শেখ (হাচান), সিনিয়র সভাপতি রফিকুল ইসলাম ভুট্টো, বঙ্গবন্ধু ফাউন্ডেশনের আহ্বায়ক ডেবিট একরাম, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মেক্সিম চৌধুরী ও দক্ষিণ কোরিয়ায় গোপালগঞ্জ অ্যাসোসিয়েশনের নেতারাসহ বঙ্গবন্ধু আদর্শের অনুপ্রাণিত প্রবাসী বাংলাদেশিরা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, বিএনপিনেতা মিজানকে প্রশ্রয় দেওয়ার ব্যাপারে কিছু দূতাবাস কর্মকর্তা জড়িত। তিনি এখনও আইনের আওতায় বাইরে রয়েছেন। হত্যার হুমকি দেওয়ার তিনদিন পরেই তাকে দূতাবাসের অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাদের পরিবারের সাথে সামনে সারিতে বসতে দেখা যায় এবং তাকে দিয়ে গান গাওয়ানো হয় ।

মানব বন্ধনের পরে আয়োজকরা রাষ্ট্রদূত বরাবর একটি স্মারকলিপি দেন। স্মারকলিপিতে আয়োজকেরা পাঁচটি নির্দিষ্ট দাবি তুলে ধরেন।

সেগুলো হলো- হুমকিদাতা ও তার সহযোগিদের আইনের আওতায় আনা, একটি বঙ্গবন্ধু পরিষদ থাকার পরেও বিতর্কিত ব্যবসায়ী ও জামায়েত শিবিরের এক কথিত নেতাকে আরেকটি নতুন বঙ্গবন্ধু পরিষদ কমিটির আহ্বায়ক বানিয়ে দূতাবাস যে সসব কর্মকাণ্ড পরিচালনা করছে সেগুলো বন্ধ করা, দূতাবাসের প্রথম সচিব জাহিদুল ইসলাম ভুঁইয়া বদলি ও কর্মচারী মিজানুর রহমান তাজ ওরফে বুলবুলের অপসারণ এবং বাঁশেরকেল্লা দক্ষিণ কোরিয়ার অ্যাডমিনের সামাজিক সংগঠনের অনুষ্ঠানে দুতবাসের কর্মকর্তাদের উপস্থিত না থাকা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!