অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আইন পরিবর্তনের বিরুদ্ধে সমাবেশ
অস্ট্রেলিয়ার নাগরিকত্ব আইন পরিবর্তনের বিরুদ্ধে আয়োজিত সমাবেশ ও র্যালিতে অংশ নিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় শনিবার দুপুরে সিডনির প্যারামাটার সেন্টানারি স্কয়ারে এ সমাবেশ ও র্যালি অনুষ্ঠিত হয়।
সমাবেশে বাংলাদেশি কমিউনিটি থেকে উপস্থিত ছিলেন সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক, স্বাধীনকণ্ঠ ও বাংলা কথা’র সম্পাদক আউয়াল খানসহ বাংলাদেশি কমিউনিটির আরও অনেকে।
সমাবশে প্রধান বক্তা শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার টনি বার্ক এমপি বলেন, “আমরা যখন এই আইনের বিরোধিতা শুরু করেছিলাম, তখন এটি সিনেটে আটকে দেওয়ার ব্যাপারে অতোটা আশাবাদী ছিলাম না। কিন্তু এখন আমরা বিশ্বাস করি, এটিকে আটকে দেওয়া সম্ভব। কারণ, সরকার ও তার কিছু সমর্থক ছাড়া সবাই এখন এই আইনের বিরুদ্ধে কথা বলছে।”
সমাবেশে সহকারী শ্যাডো ইমিগ্রেশন মিনিস্টার জুলি ওয়েংস এমপি, গ্রিন পার্টি প্রতিনিধি জেমস অ্যাটনসিয়াস, রিফিউজি অ্যাকশন কোয়ালিশনের ইয়ান রিন্টৌল, ইউনিয়ন এনএসডব্লিউ-এর সহকারী সচিব থমাস কোস্টাস, মাইগ্রান্ট অস্ট্রেলিয়া জেন করপাজ ব্রুকসহ ভিসাধারী অভিবাসী ও বিভিন্ন সংগঠনের নেতারা প্রস্তাবিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে বক্তব্য দেন।
সমাবেশ শেষে একটি র্যালি শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ শেষে স্থানীয় একটি পার্কে গিয়ে শেষ হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
