২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে খুলনা জেলা অ্যাসোসিয়েশনের সমুদ্র ভ্রমণ

ফ্রান্সে প্রবাসীদের সংগঠন ‘খুলনা জেলা অ্যাসোসিয়েশন’ সমুদ্র ভ্রমণ ও পিকনিকের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এনায়েত হোসেন সোহেল, ফ্রান্স থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 10:30 AM

Updated : 19 Aug 2022, 05:27 PM

স্থানীয় সময় রোববার প্যারিসের অদূরে আটলান্টিক সাগরের তীর ভিলিয়াস সুরমার বেলাভূমিতে এ পিকনিক অনুষ্ঠিত হয়।

সকালে প্যারিস শহরের গার দো লিস্ট থেকে ৮০ জন সদস্যকে নিয়ে দু’টি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।

মুহিত আহমেদের উপস্থাপনায় যাত্রার শুরুতেই খুলনা জেলা অ্যাসোসিয়েশন, ফ্রান্সের পক্ষ থেকে জাকির মিকু স্বাগত বক্তব্য দেন। তিনি ফ্রান্সে বসবাসরত প্রবাসী খুলনাবাসীসহ বাংলাদেশিদের শুভেচ্ছা জানান।

বেলা ১টায় বাসগুলো পৌঁছে যায় নির্ধারিত গন্তব্যে। এরপর সবাই মিলে সমুদ্র স্নান, সাঁতার খেলা, শিশু ও বড়দের দৌড়, মহিলাদের বালিশ খেলাসহ নানা আয়োজনে অংশ নেয় সদস্যরা।

সাংস্কৃতিক পর্ব ও পুরস্কার পর্বে জাকির মিকুর সভাপতিত্বে ও সৈয়দ ফারুখ হংসুর উপস্থাপনায় বক্তব্য দেন আলিমুন রেজা রবি, শাহজান শাহি, শ্রী সাধু ঘোষ, রাজ্জাক ব্যাপারী, জাহিদ আকন, জাহিদ, সেকেন্দার আলী, সাইফ, তানভীর ইমু, তারেক, বাদশা মল্লিক, আজগার হোসেন সাব্বির, কামাল, মিল্টন, জুলহাস বাবু, মোস্তাফিজুর রহমান জনিসহ আরও অনেকে।

যাত্রা পথে খুলনা জেলা অ্যাসোসিয়েশন, ফ্রান্সের আহ্বায়ক আলিমুর রেজা রবির  সভাপতিত্বে এবং সদস্য সচিব বাদশা মল্লিক ও  জি.এম. গোলাম কিবরিয়া মিল্টনের পরিচালনায় রাফেল ড্র আনন্দ ও ভ্রমণের বিভিন্ন কার্যক্রম তুলে ধরা হয়।

এতে অংশ নেন সৈয়দ ফারুক রহমান অংশু, আজগার হোসেন সাব্বির (কামাল), সাইফ, কে জাকির মিকু, সেকেন্দার আলী, রাজ্জাক বেপারী, শাহিন, তানভীর ইমু, মোস্তাফিজুর রহমান জনি, জুলহাস বাবু ও আমির খান।

পরে রাফেল ড্র পর্বে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!