২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাইয়ে জাতীয় শোক দিবস পালিত

দুবাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও ২১ অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2017, 10:05 AM

Updated : 11 Oct 2022, 02:28 PM

স্থানীয় সময় মঙ্গলবার দুবাইয়ের একটি হোটেলে বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় পরিষদ এ আয়োজন করে।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কাজী মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মীর আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংযুক্ত আরব আমিরাত আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আজমান বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইসমাইল গনি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শারজাহ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি শাহ মোহাম্মদ মাকসুদ, আয়োজক কমিটির আহ্বায়ক আজম খান, সৌদি আরব বঙ্গবন্ধু পরিষদের মোজাম্মেল হক, মাহবুব আহমদ, শিমুল মোস্তাফা, আমির হোসেন, রাশেদ আলম দুলাল, কাজী ফয়েজুল ইসলাম করিম, বখতিয়ার উদ্দীন মানিক, ইয়াছিন তালুকদার, খোরশেদ মোবারক, বাহাদুর ও সামস আহমদ।

সবশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ২১ অগাস্টে বোমা হামলায় নিহতদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!