ভিকারুননিসা নূন অ্যালামনাই অস্ট্রেলিয়ার পুনর্মিলনী
অস্ট্রেলিয়ায় বসবাসরত ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের প্রাক্তন ছাত্রীদের পুনর্মিলনী হতে যাচ্ছে।
আগামী ১৪ অক্টোবর সিডনির চুল্লোরার বাংকার রোডের লিবার্টি হিল ক্রিশ্চিয়ান সেন্টারে ‘ভিকারুননিসা নূন অ্যালামনাই অস্ট্রেলিয়া’র আয়োজনে এ পুনর্মিলনী অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজক কমিটির গণসংযোগ কর্মকর্তা সুরঞ্জনা রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “সন্ধ্যা ছয়টায় প্রথমবারের মতো আয়োজিত এই পুনর্মিলনীতে মনোজ্ঞ সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। এছাড়া সবাইকে নৈশভোজে আপ্যায়িত করা হবে।”
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের প্রাক্তন ছাত্রী ও তাদের পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানিয়ে সংগঠনটি।
টিকেট, নিবন্ধন ও অন্যান্য তথ্যের জন্য যোগাযোগ করা যাবে- সুরঞ্জনা রহমান, পরিচালক, গণসংযোগ, ভিকারুননিসা নূন অ্যালামনাই অস্ট্রেলিয়া। ফোন: ০৪৩২ ৩৫১ ৬৭৫, email:vaaustralia.vnsc@gmail.com
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
