২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফ্রান্সে ফুলবাড়ী দিবস উপলক্ষে আলোচনা সভা

‘তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ বন্দর রক্ষা জাতীয় কমিটি, ফ্রান্স শাখা’ ফুলবাড়ী দিবস উপলক্ষে এক আলোচনা সভা করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন হাওলাদার, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 11:12 AM

Updated : 12 Apr 2022, 12:15 AM

স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় ফ্রান্সের উবারভিলিয়ে শহরের ‘পার্ক দো লা ভিলিয়েত’ এ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স।

জাতীয় কমিটি ফ্রান্স শাখার আহ্বায়ক ফাহাদ রিপনের সভাপতিত্বে ও সদস্য সচিব রাকিবুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য দেন যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সভাপতি রমেন্দ্র কুমার চন্দ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদের ফ্রান্স সমর্থক ফোরামের আহ্বায়ক মাসুক মিয়া মামুন।

এছাড়া আরও বক্তব্য দেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) ফ্রান্স সমর্থক ফোরামের সংগঠক সাখাওয়াত হোসেন হাওলাদার, যুব ইউনিয়ন ফ্রান্স কমিটির সদস্য বাবলু হোসেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্র ফ্রান্স শাখার সমন্বয়ক নিলয় সূত্রধর ও জাতীয় কমিটির ফ্রান্স শাখার সংগঠক শুভাশিস রায় শুভ।

আলচনার মূল বক্তা রুহিন হোসেন প্রিন্স ফুলবাড়ী হত্যাকাণ্ডে নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “ফুলবাড়ী আন্দোলন বাংলাদেশে জাতীয় কমিটির ধারাবাহিক আন্দোলনের একটা বড় সফলতা। সঠিক তথ্য ও যুক্তি জনগণের সামনে তুলে ধরতে পারলে জনগণই আন্দোলনের সফলতা তুলে আনতে পারে।”

তিনি আরও বলেন, “তৎকালীন সময়ে ফুলবাড়ী আন্দোলনের প্রতি বর্তমান ক্ষমতাশীল দলের পূর্ণ সমর্থন থাকলেও এই সরকারের আমলেও ফুলবাড়ী আন্দোলনের নেতাদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করা হয়নি। জাতীয় কমিটির ৬ দফা দাবির বাস্তবায়ন এখনও হয়নি।” তিনি মিথ্যা মামলা প্রত্যাহারসহ ৬ দফা বাস্তবায়নের দাবি জানান।

তিনি ফুলবাড়ী আন্দোলনের পথ ধরে সুন্দরবন ধ্বংসের চক্রান্ত রুখে দাঁড়াতে দেশের জনগণের পাশাপাশি প্রবাসীদেরও আহ্বান জানান। সরকার সুন্দরবন ধ্বংসের কার্যক্রম অব্যাহত রাখলে দেশ-বিদেশের সর্বস্থরের জনগণ এর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলবে বলে তিনি উল্লেখ করেন।

সভাপতি ফাহাদ রিপন বাংলাদেশে চলমান সুন্দরবন রক্ষার আন্দোলনের সমর্থনে ফ্রান্সের জনগণকে সাথে নিয়ে একসাথে কাজ করার প্রতিশ্রুতি দেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!