২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদকে স্মরণ

বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম স্মারক ‘অপরাজেয় বাংলা’র ভাস্কর প্রয়াত সৈয়দ আব্দুল্লাহ খালেদ স্মরণে নিউ ইয়র্কে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2017, 09:50 AM

Updated : 11 Oct 2022, 02:28 PM

স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে অনুষ্ঠিত এ স্মরণ সভায় সৈয়দ আব্দুল্লাহ খালেদের জীবনের নানা দিক নিয়ে আলোচনা করেন তাঁর বন্ধু ও সহকর্মী অধ্যাপক মতলুব আলী।

সাংবাদিক সৈয়দ মোহাম্মদ ঊল্লাহর পরিচালনায় অনুষ্ঠিত এ সভার শুরুতে গান গেয়ে

শ্রদ্ধা নিবেদন করেন স্বাধীন বাংলা বেতারের দুই  কণ্ঠযোদ্ধা রথীন্দ্রনাথ রায় ও শহীদ হাসান।

সভায় প্রয়াত এই শিল্পীকে ‘স্বাধীনতা পুরস্কার’ দেওয়ার দাবি জানানো হয়। অনুষ্ঠানে ভাস্কর সৈয়দ আব্দুল্লাহ খালিদের ‘অপরাজেয় বাংলা’র একটি রেপ্লিকা রাখা হয়।

শিল্পী খুরশীদ আলম সেলিম প্রয়াত এ শিল্পীর প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়ে বলেন, “বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং চেতনার সাথে চীরদিন জাগরুক থাকবেন সৈয়দ আব্দুল্লাহ খালিদ। তাঁর অসংখ্য শিল্পকর্ম ও ভাস্কর্য দেশের বিভিন্ন স্থানে এবং তাঁর বাড়িতে ছড়িয়ে আছে।” এইসব অমূল্য সৃষ্টিকে সরকারী সহযোগিতায় একিভূত করার বিশেষ আহ্বান জানান তিনি।

শিল্পীর জীবন এবং কর্ম নিয়ে তৈরি করা একটি বিশেষ প্রামাণ্য চিত্র অনুষ্ঠানে প্রদর্শিত হয়।

জুইশ সেন্টারের লবিতে শিল্পীর আঁকা বেশ কিছু নামকরা শিল্পকর্মের রেপ্লিকা প্রদর্শিত হয়। এ উপলক্ষে একটি তথ্যবহুল স্মারক প্রকাশিত হয়।

নিউইয়র্কে বসবাসরত শিল্পীর কন্যা রুহী শরীফ তার বাবার স্মৃতিচারণ করেন। প্রয়াত শিল্পীর জামাতা ও শিল্পী জাহেদ শরীফের করা ব্যাকড্রপে বিশেষ সহযোগিতায় ছিলেন শর্টফিল্ম নির্মাতা সেলিম আফসারী।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!