হুমায়ূন আহমেদ স্মরণে নিউ ইয়র্কে লোকজ মেলা
কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মরণে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘১৭তম আন্তর্জাতিক লোকসঙ্গীত সম্মেলন ও লোকজ মেলা’।
স্থানীয় সময় রোববার অঙ্গরাজ্যটির উডসাইড কুইন্স প্যালেসে মেলার উদ্বোধন করেন অভিনেত্রী ও শিল্পী মেহের আফরোজ শাওন।
এবিএম সালেউদ্দীনের উপস্থাপনায় ও সম্মেলন কমিটির আহ্বায়ক এম আমান উল্লাহর সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন সম্মেলন ও মেলা কমিটির যুগ্ম আহ্বায়ক ফাহাদ সোলায়মান।
দিমা নেফার তিতি ও সেলিম ইব্রাহীমের উপস্থাপনায় মেলার সাংস্কৃতিক পর্বে দেশ ও প্রবাসী শিল্পীরা গান ও নাচ পরিবেশন করেন।
মেলায় প্রবাসের সাত ব্যক্তিকে ‘গুণীজন সম্মাননা’ দেওয়া হয়। এরা হলেন আজিজুল ইসলাম (শিক্ষা), জাকিয়া খান (সাংবাদিকতা), হাসানুর রহমান (শিশু সংগঠক), ছদরুন নূর (সংগঠক), অবিনাশ চন্দ্র আচার্য (কবি), মেহের আফরোজ শাওন (অভিনয় ও সঙ্গীত) এবং হুমায়ূন আহমেদ (মরণোত্তর সম্মাননা)।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন- সম্মেলনের প্রধান পৃষ্ঠপোষক মোহাম্মদ হামিদুজ্জামান, সম্মেলন ও মেলা কমিটির সদস্য সচিব নূরুল ইসলাম বর্ষণ, প্রধান সমন্বয়কারী এ কে এম নূরুল হক, সহ সমন্বয়কারী আব্দুর রহমান, সাংবাদিক জাকিয়া খান, সাবেক এমপি ও সাপ্তাহিক ঠিকানা সম্পাদকমণ্ডলীর সভাপতি এম এম শাহীন, সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, সাপ্তাহিক বাংলা পত্রিকার সম্পাদক ও টাইম টেলিভিশনের কার্যনির্বাহী আবু তাহের, লেখক সিনহা মনসুর, শিল্পী মেছের আহমেদ, নর্থ বেঙ্গল ফাউন্ডেশনের সভাপতি আতোয়ারুল আলম ও বৃহত্তর রংপুর সমিতির সভাপতি মাহবুব আলী বুলু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
