২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে প্রবাসীদের ‘ঈদ আনন্দমেলা’

দেশিয় পণ্যে বাংলাদেশিদের ঈদ-কেনাকেটাকে উৎসাহিত করতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে অনুষ্ঠিত হলো ‘ঈদ আনন্দমেলা’।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাখাওয়াত হোসেন সেলিম, নিউ ইয়র্ক থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2017, 02:33 PM

Updated : 11 Oct 2022, 02:28 PM

স্থানীয় সময় রোববার অঙ্গরাজ্যটির বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের পার্কচেস্টারের পার্ডি স্ট্রিটে ‘বাংলাদেশি আমেরিকান ন্যাশনাল ডেমোক্রেটিক সোসাইটি’ (ব্যান্ডস) এর আয়োজনে দিনব্যাপী এ মেলা হয়।

মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি ও আয়োজক সংগঠনের সভাপতি মোহাম্মদ এন মজুমদার। তিনি বলেন, “ব্রঙ্কস এখন আর অবহেলিত নয়, সিটির অন্যতম সমৃদ্ধ এলাকায় পরিণত হয়েছে। নিউ ইয়র্কে একমাত্র ব্রঙ্কসেই রয়েছে সিটি কাউন্সিল অনুমোদিত বাংলা বাজার অ্যাভিনিউ, যা নিউ ইয়র্কের আর কোথাও নেই।”

দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে নানা রঙে সাজিয়ে তোলা হয় পুরো মেলা প্রাঙ্গণ। মেলায় বাংলাদেশি নানা ধরণের পোশাক, প্রসাধন, গয়না, টিউটোরিয়াল, রিয়েল এস্টেট, ফার্মেসি, দেশিয় খাবার, দেশিয় পিঠাসহ বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা।

প্রবাসী সাংবাদিক আশরাফুল হাসান বুলবুলের উপস্থাপনায় ও সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কফিল চৌধুরীর সভাপতিত্বে মেলায় বক্তব্য দেন- সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মো. শামীম মিয়া, মেলা কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক তপন সেন ও কাজী জামান বিটু, সদস্য সচিব শেখ জামাল হুসেন, ট্রাস্ট্রি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী, মমতাজ শাহনাজ ও প্রদীপ মালাকার, সহ সভাপতি শরীফ কামরুল আলম হীরা, জকি উদ্দিন চৌধুরী জকি, প্রচার সম্পাদক গোলাম জিলানী, স্টল ব্যবস্থাপনা প্রধান তৌফিকুর রহমান ফারুক ও শামীম আহমদ।

মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নিউ ইয়র্ক ইন্সুরেন্সের সভাপতি শাহ নেওয়াজ, ডেমোক্রেটিক নেতা মঈন চৌধুরী, আওয়ামী লীগ নেতা সৈয়দ বসারত আলী, জাসদ নেতা নুরে আলম জিকু, কমিউনিটি কর্মী মাহবুব আলম, আবদুল হাসিম হাসনু, কাওসারুজ্জামান কয়েস, আহবাব চৌধুরী, আনোয়ারুল আলম ভূইয়া, খবির ভূইয়া, লোকমান হোসেন লুকু, নুর উদ্দিন, মখন মিয়া, মার্কস হোম কেয়ার এজেন্সির জেষ্ঠ্য ব্যবস্থাপক আলমাছ আলী, ব্যবসায়ী সালেহ উদ্দিন সালু, আরবান হেলথ প্ল্যানের মেহেরুন্নেসা জোবাইদা, আবু হুরায়রা মাস্টার, অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৮৭ এর জুডিশিয়াল ডেলিগেট রেক্সোনা মজুমদার, অয়েল কেয়ারের আনোয়ার হোসেন, প্যারি ডি সিলভার, নজমুল ইসলাম চৌধুরী, ওয়ার্ল্ড ট্যুর অ্যান্ড ট্রাভেলসের মো. শামসুদ্দিন বশির ও বোরহান উদ্দিন।

গণমাধ্যমকর্মীদের মধ্যে ছিলেন- সাপ্তাহিক বাঙালি সম্পাদক কৌশিক আহমেদ, মিলিনিয়াম টিভি ইউএস এর সভাপতি নূর মোহাম্মদ, টিভি উপস্থাপক ও সাংবাদিক সাখাওয়াত হোসেন সেলিম, বাংলা পত্রিকার বার্তা সম্পাদক হাবিবুর রহমান, সাপ্তাহিক প্রবাস সম্পাদক মোহাম্মদ সাঈদ,  টিভিএন টোয়েন্টিফোর এর জেষ্ঠ্য প্রতিবেদক মো. মনজুরুল হক, জামিনি সম্পাদক বেলাল আহমেদ ও প্রথম আলো উত্তর আমেরিকার বাণিজ্যিক প্রধান আনিসুর রহমান।

অনুষ্ঠানে গান শোনান শিল্পী রিজিয়া পারভিন, তানভীর শাহীন, শিমুল খান, কৃষ্ণা তিথী, সবিতা দাস, রানু নেওয়াজ, বীনা মজুমদার, প্রমি, তাজ, কাজী জামান বিটু, সায়মা জামান ও জাকারিয়া।

মেলায় বাংলাদেশে বন্যার্তদের জন্য বাংলাদেশ সোসাইটি ও আমেরিকান বাংলাদেশি ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইনকের পক্ষ থেকে অর্থ সংগ্রহ করা হয়। এসময় উপস্থিত ছিলেন- সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, কোষাধ্যক্ষ মো. আলী, আজাদ বাকির ও মো. সাদী মিন্টু।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!