মালয়েশিয়ায় ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সভা
মালয়েশিয়ায় ‘ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশন’-এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের বুকিত বিনতাং এলাকায় ফুড ভিলেজ রেস্তোরাঁর বল রুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় অ্যাসোসিয়েশনের গঠনতন্ত্র অনুযায়ী পূর্ণাঙ্গ কমিটি নির্ধারণসহ বিভিন্ন প্রকার সামাজিক উন্নয়ন ও সেবামূলক কাজের ব্যাপারে আলোচনা করা হয়।
বাংলাদেশের বর্তমান বন্যা পরিস্থিতি ও মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের সমস্যা বিষয়টি সভায় বিশেষভাবে স্থান পায় এবং বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় আলোচনা করেন ব্রাহ্মণবাড়িয়া পৌর আওয়ামী লীগের প্রচার সম্পাদক নজরুল ইসলাম বিল্লাল।
সভায় আরও উপস্থিত ছিলেন মালয়েশিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ রাহাদ উজ্জামান, সিনিয়র সহ সভাপতি সাইদুর রহমান সরকার, সহ সভাপতি আশফাকুল ইসলাম সোহেল, যুগ্ম সাধারণ সাম্পাদক মাহবুবুর রহমান রুবেল, সাংগঠনিক সম্পাদক রায়হান রাজু, সফিকুল ইসলাম, আরজু আহমেদ, দপ্তর সম্পাদক শামীম সরকার, প্রচার সম্পাদক কাজী আশরাফুল ইসলাম ও ছাত্র বিষয়ক সম্পাদক শাহাদত হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
