বন্যার্তদের পাশে যুক্তরাষ্ট্র প্রবাসীদের ‘মানচিত্র ফাউন্ডেশন’
বাংলাদেশের বন্যা দুর্গত মানুষদের জন্য ত্রাণ সহযোগিতা দিয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানচিত্র ফাউন্ডেশন’।
মানচিত্র ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, গত শুক্র ও শনিবার বাংলাদেশের জামালপুর ও শেরপুর জেলার পাঁচশ’ পানিবন্দি পরিবারের মাঝে জনপ্রতি আড়াই কেজি চাল, আধা কেজি ডাল, আড়াই কেজি আলু, আধা লিটার সয়াবিন তেল ও আধা কেজি লবণ বিতরণ করা হয়েছে।
মানচিত্র ফাউন্ডেশনের শেরপুর অঞ্চলের ত্রাণ কাজে স্বেচ্ছাসেবী সদস্যদের মধ্যে সমন্বয়কারী হিসেবে ছিলেন সাংবাদিক রফিক মজিদ, শিক্ষক মোখলেছুর রহমান ও মনিমুনল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান, শেরপুর সাংবাদিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক বিপ্লব দে কেটু, সাংবাদিক মোহাইমিনুল ইসলাম হুমায়ুন, সাংবাদিক মনিরুজ্জামান রিপন, সাংবাদিক কাজি মাসুম, ফজর আলী, মুরাদুজ্জামান, শহিদুল ইসলাম ও রেজাউল করিম।
জর্জিয়ার আটলান্টায় বসবাসরত মানচিত্র ফাউন্ডেশনের দুই যুগ্ম সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ তপু ও সাজ্জাদ হোসেন পায়েল আটলান্টা থেকে ত্রাণ বিতরণের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন ও সার্বিক তদারকি করেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুব আলম সাগর।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
