মন্ট্রিয়ালে রবীন্দ্রনাথ স্মরণে সাংস্কৃতিক অনুষ্ঠান
কানাডার মন্ট্রিয়ালে রবীন্দ্রনাথ ঠাকুর স্মরণে ‘রবি প্রণাম’ নামে এক সাংস্কৃতিক আয়োজন করা হয়েছে।
স্থানীয় সময় লাভোয়া স্কুল অডিটোরিয়ামে ‘রবি-অনুরাগী’ সংগঠনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন শর্মীলা ধর ও মিথিলা দাস।
অনুষ্ঠানের শুরুতে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়ে ফুল দেন মঞ্জুশ্রী রায় চৌধুরী, সহযোগিতায় ছিলেন রেবা দাস ও নীনা দেব।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম সম্পর্কে আলোচনা করেন স্বাতী সেন।
বেহালায় রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে দিব্যজ্যোতি ধর।
কবিতা আবৃত্তি করেন শিবানী চক্রবর্ত্তী ও রিতীশ চক্রবর্ত্তী। যৌথ নাচে ছিলেন ঝুমুর চক্রবর্তী, অনুজা দত্ত ও শাহ মোহাম্মদ ফায়েক। একক নৃত্যে ছিলেন সুদেষ্ণা হালদার।
গানে ছিলেন তৃপ্তি দাস, শর্মীলা ধর, মিথিলা দাস, পাল্কী দাস, মুনমুন দেব, জয়ন্ত ভৌমিক, মধুমিতা ধর, সুজাতা দেব, সমীর দেব, সুমন কর, উমা রায়, মাধবী দাস ও সোনালী দত্ত।
নাট্য পরিচালক অম্লান দত্তের পরিচালনায় ‘কথা’ কাব্যগ্রন্থের কবিতা ‘পরিশোধ’ অবলম্বনে নৃত্যনাট্য ‘শ্যামা’ মঞ্চায়িত হয়।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
