বন্যা দুর্গতদের পাশে পর্তুগাল প্রবাসীরা
পর্তুগাল প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাউল মেলা’র উদ্যোগে বাংলাদেশের বন্যা দুর্গতদের ত্রাণ সহযোগিতা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় রোববার সংগঠনটির পক্ষ থেকে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের রুলীপাড়া, রাজাপুর, সাতদরা, জগৎকুড়া, কালিপুরসহ মোট দশটি গ্রামের বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনটির সদস্য তুহিন খান, মাজেদুর রহমান টিটু, মামুন, শাওন, আমজাদ ও মনি।
তুহিন খান ‘বাউল মেলা’র সকল সদস্যসহ যারা এই ত্রাণ বিতরণে সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে বন্যায় বিপর্যস্ত মানুষের কল্যাণে সবাইকে সাহায্যের হাত বাড়ানোর আহ্বান জানান।
প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
