২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় দু’জন বাংলাদেশি নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 05:24 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

তারা হলেন মকসুদ রশিদ বখশ (৩৪) ও ফয়সল আহমদ (২৮)।

নিহত মকসুদ রশিদ বখশের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়া পৌরসভার দক্ষিণ জয়পাশার ছয় নাম্বার ওয়ার্ডে, পিতার নাম রফিক বখশ। অপর নিহত ফয়সাল আহমদের বাড়ি একই জেলার বড়লেখা উপজেলার কাঠালতলী ইউনিয়ন খলাগাও গ্রাম, পিতার নাম আব্দুল জলিল।

স্থানীয় সময় শনিবার রাতে কাজ শেষে ফেরার পথে কাতারের উম সালাল আলি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

ঘটনাস্থলেই মকসুদ বখশের মৃত্যু হয় ও আহত ফয়সালকে হাসপাতালে আনার পর স্থানীয় সময় রোববার রাতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তিনি মারা যান।

দুর্ঘটনার পর কাতার পুলিশ ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে দোহায় হামাদ হাসপাতালে পাঠায়।  তাদের লাশ বর্তমানে ওই হাসপাতালের মর্গে রয়েছে।

নিহত মকসুদের চাচা দেলোয়ার বলেন, “মকসুদ ছিলেন ফয়সলের ভগ্নিপতি। তারা দু’জন মদিনা মুররা এলাকায় থাকতো। মকসুদ একটি প্রতিষ্ঠানের গাড়িচালক হিসেবে কাজ করতো।” 

কাতারে বাংলাদেশ দূতাবাসের শ্রম সচিব রবিউল ইসলাম বলেন, “নিহতদের লাশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে দ্রুততম সময়ে দেশে পাঠানো হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।