বন্যার্তদের জন্য সিডনি প্রবাসী সাংবাদিকদের তহবিল
অস্ট্রেলিয়ায় সিডনি প্রেস ও মিডিয়া কাউন্সিলের উদ্যোগে বাংলাদেশের বন্যার্তদের জন্য তহবিল সংগ্রহ শুরু হয়েছে।
স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সিডনির গ্রামীণ রেস্তোরাঁয় স্থানীয় কাউন্সিল নির্বাচনে বাংলাদেশি কাউন্সিলর প্রার্থীদের পরিচিতি সভায় এ কার্যক্রম শুরু হয়।
সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মেদ আব্দুল মতিনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন কাউন্সিলের সভাপতি এনামুল হক।
কাউন্সিলের পক্ষ থেকে বন্যার্তদের জন্য লিখিত আবেদন পড়ে শোনান আসিফ ইকবাল এবং বন্যার্তদের স্মরণে গান শোনান ‘স্বপ্ন’ ব্যান্ডের মিঠু, মাসুদুজ্জামান সুমন, তানভীর হাওলাদার ও ইমন।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য নিউ সাউথ ওয়েলস স্টেটের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়া বাংলাদেশি কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ জামান টিটু (লিবারেল), লিংকন সফিক উল্লাহ (স্বতন্ত্র), হাসান কোরেসী (লেবার), আকিল আহমেদ (লিবারেল), এনামুল হক (লিবারেল) ও সুমন রায়কে (লিবারেল) পরিচয় করিয়ে দেওয়া হয়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
