২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মক্কায় দুই মন্ত্রীর হজ মিশন পরিদর্শন

মক্কায় বাংলাদেশ হজ মিশন পরিদর্শন করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 03:28 PM

Updated : 19 Aug 2022, 05:24 PM

স্থানীয় সময় শনিবার রাতে সৌদি আরবের মক্কায় হজ মিশনে হজ যাত্রীদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন তারা।

হজ ফ্লাইট বাতিল প্রসঙ্গে এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যে কয়েকটি ফ্লাইট বাতিল হয়েছে, সে ফ্লাইটের যাত্রীরা পুণরায় সৌদি আরবে আসছেন। এ ক্ষেত্রে হাবের (হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) কোনো সদস্য যদি প্রতারণা করে থাকে তাহলে আমরা কাউকে ছাড় দেবো না। আইন অনুযায়ী তাদের শাস্তি দেবো।”

বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় ও মক্কা হজ মিশনের ব্যবস্থাপনায় সবাই সঠিকভাবে হজ পালন করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি। এরপর স্বরাষ্ট্রমন্ত্রী মক্কা হজ মিশনের আইটিসহ বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন ও হাজিদের সঙ্গে কথা বলেন।

এসময় উপস্থিত ছিলেন- মক্কা আওয়ামী পরিষদের গোলাম মোস্তফা, কামাল খাঁন, হানিফ, আবুল হোসেন, সফিকুর রহমান, মক্কা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নবীন খাঁন, এরশাদ মোল্লা ও শেখ লিটনসহ মক্কা আওয়ামী লীগের নেতা-কর্মীরা।

এর আগে স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান, তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, তার স্ত্রী লৎফুল তাহমিনা খান ও মন্ত্রীর ছোট ভাই সৌদি আরব আসেন।

আগামী ৬ সেপ্টেম্বর তারা দেশে ফিরতে পারেন বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।