আবুধাবিতে জাতীয় শোক দিবসের আলোচনা সভা
সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবিতে জাতীয় শোক দিবসের আলোচনা ও স্মৃতিচারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার রাতে আবুধাবির ফুডল্যান্ডের বলরুমে ‘চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ’ এ আলোচনা ও স্মৃতিচারণ সভার আয়োজন করে।
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুল মোতালেবের সভাপতিত্বে ও সদস্য সচিব বেলায়েত হোসেন হিরোর সঞ্চালনায় আলোচনা ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর ছেলে শেখ কামালের বন্ধু ও আবুধাবির যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিবুল হক খন্দকার।
সভায় বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীন আহমেদ।
বিশেষ আলোচক ছিলেন আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাবেক সভাপতি ও বাংলাদেশ সমিতির প্রচার সম্পাদক আশীষ বড়ুয়া, প্রজন্ম বঙ্গবন্ধু সংযুক্ত আরব আমিরাত কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম রফিকুল ইসলাম ও চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন সেলিম।
শুভেচ্ছা বক্তব্য দেন জাতীয় শোক দিবস উদযাপন কমিটির আহ্বায়ক এস এম ইউনুস।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নুর হোসেন, ওসমান আকাশ, মামুন নূর, নাজিম উদ্দিন, লিটন দাস, মোহাম্মদ কাইয়ুম, মোহাম্মদ শওকত, মোহাম্মদ খোকন, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ মনির হোসেন, এনাম হোসেন ও এসকান্দার।
প্রধান অতিথি হাবীবুল হক খন্দকার বলেন, “সে সময় জাতির জনকের পরিবার তথা বঙ্গবন্ধুর সন্তান শেখ কামালের বিরুদ্ধে অসংখ্য মিথ্যা অপপ্রচারের মাধ্যমে জাতিকে বিভ্রান্ত করেছিল একটি মহল। শেখ কামালকে কেউ আগে সালাম দেওয়ার সুযোগ পেত না, সেই আগে সালাম দিয়ে দিত। অত্যন্ত ভালো মনের এবং বড় মনের মানুষ ছিলেন বঙ্গবন্ধুর সন্তান শেখ কামাল।”
বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের জন্য সভা শেষে বিশেষ মোনাজাত পরিচালনা মুহাম্মদ ইদ্রিস মিয়া।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
