বন্যা দুর্গতদের জন্য জর্জিয়ার জামালপুর প্রবাসীদের ত্রাণ
যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যের জামালপুর প্রবাসীদের সংগৃহীত অর্থ বাংলাদেশের বন্যা দুর্গত জামালপুর জেলায় পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ‘জামালপুর প্রবাসী কল্যাণ সংঘ’-এর পরিচালনায় প্রবাসীদের পাঠানো অর্থে দুর্গত অঞ্চলে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
ত্রাণ বিতরণ কর্মসূচির সূচনা করেন প্রবাসী মিজান রহমানের স্ত্রী তানিয়া মিজান। এসব ত্রাণ সামগীর প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, চিনি ও সেমাই ছিল বলে জানানো হয়।
জর্জিয়ার আটলান্টা থেকে প্রবাসীদের কাছ থেকে আর্থিক সহযোগিতা সংগ্রহসহ সামগ্রিক প্রক্রিয়াটির তত্ত্বাবধান করেন মোহাম্মদ নজরুল ইসলাম ও মিজান রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
