২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালনকালে আরও ৫ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2017, 10:17 AM

Updated : 11 Oct 2022, 02:27 PM

তারা হলেন- বাগেরহাট জেলার মো.সিরাজুল ইসলাম (৬৯), কুমিল্লা জেলার মো.সিদ্দিকুর রহমান (৭৮), বগুড়া জেলার মো.সামসুল ইসলাম (৬৩), কুড়িগ্রাম জেলার আয়েশা বেগম (৭৮) ও নওগাঁ জেলার মো.ওসমান গনি (৮১)।

মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রোববার রাতে বাগেরহাট জেলার মোল্লার হাটের মো.সিরাজুল ইসলাম হার্ট অ্যাটাক করে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিকে ০৩৪৫৯৯৯। পিলগ্রিম আইডি- ১২৫৫১৪২।

স্থানীয় সময় রোববার কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মুন্সিরহাট গ্রামের মো.সিদ্দিকুর রহমান হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মক্কা আল  মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর- এএফ ৪৬০৪৬৭২। পিলগ্রিম আইডি- ০৮০৩১৫৮।

স্থানীয় সময় শনিবার বগুড়া জেলার সদর উপজেলার নন্দী গ্রামের মো. সামসুল ইসলাম মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম০৮০২০৬৪। পিলগ্রিম আইডি- ০৯০৭১৪৮।

স্থানীয় সময় শনিবার কুড়িগ্রাম জেলার রাজারহাট সদরের আয়েশা বেগম মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম ০৮১৭৫৩৯, পিলগ্রিম আইডি- ৮০৬৯৬০৬।

স্থানীয় সময় শুক্রবার রাতে নাওগাঁ জেলার মানডা উপজেলার নুরুললাবাদ গ্রামের মো.ওসমান গনি মক্কা আল  মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম ০৭১৫০৯৬। পিলগ্রিম আইডি- ০০৭২১০০।

সৌদি আরবে এবারের হজে এ পর্যন্ত মোট মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ৩৩ জন। এর মধ্যে পুরুষ ৩১ জন ও নারী ২ জন।

বাংলাদেশ হজ মিশনের সর্বশেষ তথ্যমতে, সর্বশেষ স্থানীয় সময় রোববার রাত ১২টা পর্যন্ত আগত সর্বমোট হজ যাত্রীর সংখ্যা ১ লাখ ২৪ হাজার ২৩৭ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।