দুবাইয়ে বঙ্গবন্ধু পরিষদের শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে সংযুক্ত আরব আমিরাতের বঙ্গবন্ধু পরিষদ দুবাই কেন্দ্রীয় কমিটি।
স্থানীয় সময় শুক্রবার দুবাইয়ের একটি হোটেলে দিবসটি উপলক্ষে পরিষদের শোক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা ২ আসনের এমপি মিজানুর রহমান।
তিনি বলেন, “বঙ্গবন্ধুকে হত্যা করা যায় কিন্তু তার আদর্শকে হত্যা করা যায় না। পৃথিবীজুড়ে বঙ্গবন্ধু একজন বিশ্বমানব হিসেবে বিখ্যাত। আর আজীবন তিনি ঠিক এমনই থাকবেন।”
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- দুবাই আওয়ামী লীগ সভাপতি হাজী শফিকুল ইসলাম, জেষ্ঠ্য সহ সভাপতি মাসুক আহমদ রুমেল, সহ সভাপতি গোলাম কাদের বঙ্গবন্ধু পরিষদ আবুধাবি শাখার সহ সভাপতি ইয়াসিন চৌধুরী, শারজা শাখার সভাপতি শাহাজান মিয়াজী, সহ সভাপতি দেলওয়ার হোসেন চৌধুরী, সাধারণ সম্পাদক ওযাহেদুল মোস্তাফা, আলআইন শাখার সভাপতি রুস্তম আলী, আক্তারুজ্জামান স্মৃতি সংসদের উপদেষ্টা মো. আবুল হোসেন ও সহ সভাপতি মো. বজল আহম্মদ।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
