জর্জিয়া আ.লীগের শোক দিবস পালন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জর্জিয়া আওয়ামী লীগ যুক্তরাষ্ট্র শাখা।
স্থানীয় সময় সোমবার দেশটির জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টার মনসুন মাসালা রেস্টুরেন্টে দিবসটি উপলক্ষে শোক সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আলী হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদ হোসেনের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন- যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাবেক নির্বাহী সদস্য ও জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি সলিমুল্লাহ সলি ও এম মাওলা দিলু, জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি দিদারুল আলম গাজী।
২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার নিন্দা করে মোনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি ও জর্জিয়া আওয়ামী লীগের সাবেক সভাপতি মুহাম্মদ আলী মানিক।
শোক দিবস উপলক্ষে শিশু-কিশোরদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়। এ পর্বে বিচারক ছিলেন- সুভাষ চক্রবর্তী, সাকিরা আলী বাচ্চি ও সমির উদ্দিন মাস্টার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
