২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দা ও রিয়াদে জাতীয় শোক দিবস পালন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে জেদ্দা আওয়ামী লীগ ও রিয়াদ যুবলীগ সৌদি আরব শাখা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 03:35 PM

Updated : 11 Oct 2022, 02:26 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে জেদ্দার হোটেল লিমা ইন্টারন্যাশনালে জেদ্দা আওয়ামী লীগ আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর ফারুক ভুঁইয়া।

বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মুসা খান ও বঙ্গবন্ধু যুব পরিষদের সাধারণ সম্পাদক হায়দার শোভনের যৌথ সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী সমাজ সেবক লীগের সভাপতি এম জামান।

বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি আবদুল সালাম, প্রধান উপদেষ্টা সহ সভাপতি মো. ইয়াহিয়া চৌধুরী, ছাইদ আলী, মো. আবদুল কায়ুম ও শামছুল আলম শামীম, হানিফ পারভেজ ও সমাজসেবা লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক টিপু সুলতান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- ইউছুফ করির পলাশ, আব্দুর রব মোল্লা, শাহিন আকাশ, জমির উদ্দিন, মো. সেলিম, আনোয়ার হোসেন পাঠারী, ডি জে সুমন ও ফরিদ রাসেল।

একই দিন রিয়াদের বাথা এনামুল হক কমিউনিটি সেন্টারে রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের উদ্যোগে শোক সভায় সভাপতিত্ব করেন রিয়াদ কেন্দ্রীয় যুবলীগের সভাপতি এম এ জলিল।

সংগঠনের সাধারণ সম্পাদক আলমগীর মাসুদের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রিয়াদ আওয়ামী পরিষদের সভাপতি মোহাম্মদ আলী নুর ও সাধারণ সম্পাদক  এম আর মাহবুব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- মো. শাহ্‌আলম, মোহাম্মদ আবদুস সালাম, ইউসুফ খান, সোলেমান বাদসা, আবদুল গফুর, এইচ এম আলমগীর হোসেন, শামিম আবেদিন, এ টি এম জিয়াউদ্দিন ও আবদুল কুদ্দুস।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- আলী নুর ইসলাম রনি, আনোয়ার হোসেন মুন্না, ফজলুল হক, মবিনুল হক লেদু, আলাউদ্দিন মল্লাল, গিয়াস মজুমদার, আতিক খান, মনির খালাশি, রহিম হোসেন রবি, সাইফুল ইসলাম খন্দকার, সুমন মিয়া, শরিফ হোসেন, ফয়েজ উদ্দিন, মনিরুজ্জামান মনির, সুমন আহমেদ খান, বাবুল দাস ও জাকেরুল ইসলাম জাকির।

২০০৪ সালের ২১ অগাস্ট বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে সন্ত্রাসবিরোধী সমাবেশে গ্রেনেড হামলার নিন্দা করা হয় উভয় সভা থেকে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।