শ্রমিকের লাশ পাঠাতে মালদ্বীপ দূতাবাসের সহায়তা
মালদ্বীপ থেকে দুই বাংলাদেশি শ্রমিকের লাশ দেশে পাঠাতে তাদের স্বজনদের অর্থ সহায়তা দিয়েছে দেশটিতে বাংলাদেশ দূতাবাস।
গত জুলাই ও অগাস্ট মাসে দুই বাংলাদেশি শ্রমিক মো. হাবিজ উদ্দিন ও মো. ইউনুসের লাশ দেশে ফেরত পাঠানোর জন্য দূতাবাসের কল্যাণ তহবিল থেকে এ সহায়তা দেন রাষ্ট্রদূত আখতার হাবীব।
গত ১৪ অগাস্ট মো. ইউনুসের স্বজনের কাছে চেক দেওয়ার সময় রাষ্ট্রদূত বলেন, “প্রবাসী কর্মীর মৃতদেহ বাংলাদেশে পৌঁছালে বিমানবন্দর প্রবাসীকল্যাণ ডেস্ক থেকে নগদ ৩৫ হাজার টাকা দেওয়া হবে। পরবর্তীতে ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডে আবেদন সাপেক্ষে মৃতব্যক্তির উত্তরাধিকারীরা ৩ লক্ষ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন।”
এসময় উপস্থিত ছিলেন দূতাবাসের প্রথম শ্রম সচিব টি কে এম মোশফেকুর রহমান।
যে সব প্রবাসী কর্মী ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্যপদ নিয়েছেন তারা এ ধরণের সুবিধা পান বলে দূতাবাস সূত্র জানায়।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
