২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জর্জিয়ায় প্রবীণ বাংলাদেশিদের জন্য প্রতিষ্ঠান

যুক্তরাষ্ট্রের জর্জিয়া রাজ্যে প্রবাসে প্রবীণ বাংলাদেশিদের জন্য ‘আটলান্টা সিনিয়র ওয়েলফেয়ার সেন্টার’ গঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2017, 11:05 AM

Updated : 11 Oct 2022, 02:26 PM

স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় প্লিজেন্টডেল রোডে সেন্টারের নবগঠিত কার্যালয়ে এ উপলক্ষে একটি সভা অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনটির প্রতিষ্ঠাতা সংগঠক গিয়াস উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে ওই সভায় আটলান্টার প্রবীণ বাংলাদেশিদের নানা সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে আলোচনা করা হয়।

সভায় আটলান্টায় বসবাসরত প্রবীণ বাংলাদেশিদের সুন্দর ও নিশ্চিন্ত সময় অতিবাহিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটির আগামীদিনের পরিকল্পনা নির্ধারণে উপস্থিতদের নানা মতামত ও পরামর্শ নেওয়া হয়।

সংগঠনের কার্যক্রম প্রচারের জন্য বিভিন্ন বাংলাদেশি গ্রোসারি স্টোর ও স্থানীয় মসজিদে ফ্লেয়ার ও প্রেজেন্টেশনের আয়োজন করারও সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া আগামীতে সংস্থাটির উদ্যোগে ঈদ পুনর্মিলনীর আয়োজন করার প্রস্তাব গৃহীত হয়।

কমিউনিটি নেতা জসীম উদ্দিন অন্তত একজন করে প্রবীণকে এই প্রতিষ্ঠানে নিয়ে আসা ও আগ্রহ তৈরির জন্যে অনুরোধ জানান প্রত্যেকের কাছে।

সভায় এ সেন্টার থেকে কী কী সেবা দেওয়া হবে, তার বিস্তারিত বিবরণসহ একটি পোস্টার সবার সামনে তুলে ধরা হয়।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুশ শাকুর মিন্টু, ডিউক হাসান খান, তৌহীদ সেলিম, শাহ্‌নেওয়াজ, নাহিদুল খান সাহেল, মামুন শরীফ, মোহাম্মদ রহমান ও সজল খান।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।