২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে বাংলাদেশ প্রেসক্লাবের রিভারক্রুজ ও সেমিনার

যুক্তরাষ্ট্রে কর্মরত বাংলাদেশি-আমেরিকান সাংবাদিকদের সংগঠন ‘আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাব’  (এবিপিসি) রিভার ক্রুজের আয়োজন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক  প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 09:44 PM

Updated : 12 Apr 2022, 12:12 AM

আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত নিউ ইয়র্কের হাডসন ও ইস্ট রিভারে এই ক্রুজ অনুষ্ঠিত হবে বলে রোববার সংগঠনটির কার্যকরী কমিটির এক সভায় সিদ্ধান্ত হয়।

সভায় জানানো হয়, সদস্যদের নিয়ে নদী ভ্রমণের আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

নিউ ইয়র্কসহ যুক্তরাষ্ট্রে কর্মরত সাংবাদিক ও তাদের পরিবার এবং আমন্ত্রিত অতিথিরা রিভার ক্রুজে অংশ নেবেন।

ভ্রমণ চলকালীন একটি বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। দেশ ও প্রবাসের গণ্যমান্য ব্যক্তিরা এতে অংশ নেবেন।

এছাড়াও ক্রুজ আনন্দদায়ক করতে শিল্পীদের সাংস্কৃতিক পরিবেশনা এবং অতিথিদের জন্য আকর্ষণীয় পুরস্কারসহ র‌্যাফেল ড্র-এর ব্যবস্থা থাকবে।

ক্রুজে অংশ নিতে আগ্রহী আমেরিকা বাংলাদেশ প্রেসক্লাবের সদস্য ও আগ্রহী সাংবাদিকদের ক্লাবের সভাপতি লাবলু আনসার ও সাধারণ সম্পাদক শহীদুল ইসলামের সঙ্গে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।