২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাতারে বাংলাদেশি শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

কাতারে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় প্রবাসী এক বাংলাদেশি শ্রমিকের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আকবর হোসেন বাচ্চু, কাতারের দোহা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 03:24 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

তার নাম মনির হোসেন (২৫)। তার বাড়ি কিশোরগঞ্জ জেলা ভৈরব উপজেলার গোছামারা গ্রামে, পিতার নাম শহীদ মিয়া।

স্থানীয় সময় বুধবার রাতে কাতারের আল ওয়াকরা সিটিতে নিজ বাসস্থানে তার লাশ উদ্ধার করে কাতার পুলিশ।

প্রাথমিকভাবে বিষয় আত্নহত্যা বলে ধারণা করছে স্থানীয় পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশটি কাতারের দোহা হামাদ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

মনির হোসেনের বড় ভাই জাকির হোসেন বলেন, “মনির দুই মাস আগে দেশ থেকে ছুটি কাটিয়ে কাতারে ফিরে যায়।”

তবে কী কারণে এ ঘটনা ঘটেছে তাৎক্ষণিকভাবে তা তিনি বলতে পারেননি। প্রতিবেশীরা জানান, মনির কাতারের একটি কোম্পানিতে দুই বছর ধরে কাজ করছিলেন।

এ ব্যাপারে কাতারে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম বলেন, “সব আইনি প্রক্রিয়া শেষ করে এ প্রবাসী যুবকের লাশ দেশে পাঠানো হবে।”

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।