২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদিতে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ করতে এসে আরও ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2017, 01:28 PM

Updated : 19 Aug 2022, 05:22 PM

তারা হলেন- বাগেরহাটের ইদ্রিসুর রহমান (৭৯), খুলনার আবুল হোসেন শেখ (৬১), পাবনার আবদুর সাত্তার (৫৬) ও কুমিল্লার মানিক মিয়া (৭৪)।

মক্কা ও মদিনায় অবস্থিত বাংলাদেশ হজ মিশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, সৌদি আরবে এ পর্যন্ত মোট ২৭ জন বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন।

স্থানীয় সময় বৃহস্পতিবার শেখ ইদ্রিসুর রহমান মক্কা আল মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান। তার বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার বাইনতলা গ্রামে। তার পাসপোর্ট নম্বর বিকে ০৮৪৬২২৪ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৮৫।

খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনার আবুল হোসেন শেখ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মক্কা আল মুকাররমায় মারা যান। তার পাসপোর্ট নম্বর বি জে ০৬১০৭৭৭ ও পিলগ্রিম আইডি ০৬৩৮০৫৪।

পাবনা জেলার চাদমোহর উপজেলার হানডিয়াল গ্রামের আবদুর সাত্তার হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান মক্কা আল মুকাররমায় । তার পাসপোর্ট নম্বর বিজে ০৯৬৯৪৫১ ও পিলগ্রিম আইডি ১৩১৮২২৬।

স্থানীয় সময় বুধবার বিকেলে কুমিল্লা আদর্শ সদর জেলার মানিক মিয়া অসুস্থ হয়ে মক্কা আল মুকাররমায় তার হোটেলে মারা যান। তার পাসপোর্ট নম্বর বিপি ০০৯৭৮৯৩ ও পিলগ্রিম আইডি ১২০৩১৬৯।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১২টায় সর্বশেষ তথ্য অনুসারে সৌদি আরবে আসা মোট হজযাত্রী ১ লাখ ৬ হাজার ৭৯৪ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৩ হাজার ৭৩৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ১ লাখ ৩ হাজার ৬১ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন।