সিডনিতে কোরবানির ঈদ ২ সেপ্টেম্বর
যথাযথ মর্যাদা আর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিডনিতে ২ সেপ্টেম্বর (শনিবার) মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আজহা পালিত হবে।
স্থানীয় সময় বৃহস্পতিবার মুন সাইটিং অস্ট্রেলিয়া এই তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয় মসজিদ ছাড়াও বিভিন্ন পার্ক, মাসালা ও কনভেনশন হলে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সিডনিতে বিভিন্ন কমিউনিটির বাংলাদেশিরা ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই দিনে বিভিন্ন পার্কে শেয়ার লাঞ্চেরও আয়োজন করবেন।
প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন হালাল দোকান ও মুসলিম কমিউনিটিতে কোরবানির ব্যবস্থা করেছেন। তবে কোরবানির মাংস পাওয়া যাবে ঈদের পরদিন।
ঈদের নামাজে বিশ্ব মুসলিম উম্মাহের শান্তি ও কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হবে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
