ফ্রান্সে তুলুজ প্রবাসী বাংলাদেশিদের সমুদ্র ভ্রমণ
ফ্রান্সের তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সমুদ্র ভ্রমণ ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার দিনব্যাপী এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সকালে তুলুজ শহরের জন জুরিস থেকে ৬০ জন সদস্যকে নিয়ে একটি বাস আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে।
তুলুজ প্রবাসী বাংলাদেশিদের পক্ষ থেকে শামীম উদ্দিন খান স্বাগত বক্তব্য দেন। তিনি তুলুজে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানান। সংগঠক আব্দুর রহিম আকাশ আয়োজনের বিভিন্ন পর্বের উপস্থাপনা করেন।
বনভোজনে আগতদের নিয়ে ‘র্যাফেল ড্র’ অনুষ্ঠিত হয় ও এতে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।
এই পর্বে তুলুজের বাংলাদেশি কমিউনিটির শামীম উদ্দিন খানের সভাপতিত্বে ও আব্দুর রহিম আকাশের উপস্থাপনায় বক্তব্য দেন আলী হোসেন খান, শওকত হোসেন বিপু, ওসমান হোসেন মনির, হামিদুর রহমান ও ইমরান হোসেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
