ইতালিতে শোক দিবসের আলোচনা সভা
ইতালিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে ‘ব্রেসিয়া আওয়ামী লীগ’।
স্থানীয় সময় রোববার ইতালির ব্রেসিয়াতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান পরিচালনা করেন আয়োজক সংগঠনটির সাধারণ সম্পাদক কাজল মাতবর। সভাপতিত্ব করেন ব্রেসিয়া আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম চৌকিদার।
সভায় বক্তব্য দেন মিলন, মতিউর, মুক্তিযাদ্ধা গরীবউল্লাহ, সেলিম রেজা, মোক্তার হোসেনসহ আরও অনেকে।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন। |
