সিঙ্গাপুরে বিডিচ্যাম-এর সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত
উৎসবমুখর পরিবেশে সিঙ্গাপুরে বসবাসরত বাংলেদেশি ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ বিজনেস চেম্বার (বিডিচ্যাম)-এর বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুরের হোটেল ভিলেজ বোগিজে বিডিচ্যামের এ ষষ্ঠ সাধারণ সভা ও পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির ষষ্ঠ দ্বিবার্ষিক নির্বাচনে ভোট পড়েছে ৮৫ শতাংশ। সংগঠনের মোট ১৫০ জন সদস্যের মধ্যে ভোট দিয়েছেন ৯০ জন।
বিডিচ্যামের পরিচালনা পরিষদের নির্বাচনে ১৯ জন প্রতিদ্বন্দ্বির মধ্যে সর্বোচ্চ ৬২ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহীদুজ্জামান। আর ১২ ভোট পেয়ে তালিকায় সবচেয়ে নিচে রয়েছেন মো. মনিরুজ্জামান।
এই দুইয়ের মাঝে থাকা ব্যক্তিরা সংগঠনের নিয়ম অনুযায়ী পরিচালনা পর্ষদের অন্যান্য সদস্য হিসেবে নির্বাচিত হয়ে থাকেন।
ছবি : বাংলার কণ্ঠ
বিডিচ্যামের বিদায়ী সভাপতি মির্জা গোলাম সবুর বার্ষিক সাধারণ সভা সঞ্চালনা ও সভাপতিত্ব করেন। বিদায়ী সেক্রেটারি নাসিরুল ইসলাম মনি বার্ষিক প্রতিবেদন সদস্যদের কাছে তুলে ধরেন।
সংগঠনের বিদায়ী কোষাধ্যক্ষ মো. মাসুদুর রহমান সংগঠনের আর্থিক প্রতিবেদন উপস্থাপন করেন। সংগঠনের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী উপস্থিত সদস্যদের মনোনয়নক্রমে মৌখিক ভোটে দু’জন নিরীক্ষক নির্বাচিত করা হয়।
পুণরায় নির্বাচিত এ নিরীক্ষকরা হলেন- বিধান চন্দ্র সরকার ও ফিরোজ আহমেদ চৌধুরী।
সভার প্রাথমিক আলোচনা ও কার্যক্রম শেষে বাংলাদেশ কম্যুনিটির বয়োজেষ্ঠ ও বিডিচ্যামের নির্বাচন কমিশনার রফিকুল কাদের পূর্ব নির্ধারিত তফসিল অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শুরু করেন। তাকে সহায়তা করেন বাংলাদেশ কমুনিটির আরেক বয়োজেষ্ঠ সদস্য মো. নূরুল করিম।
নির্বাচন পরিচালনা, ভোট গ্রহণ ও ভোট শেষে গণনায় সহায়তা করেন অগ্রণী এক্সচেঞ্জ হাউজের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুল হক, একই প্রতিষ্ঠানের অর্থ ব্যবস্থাপক আব্দুল্লাহ মো. শরীফুল ইসলাম, এনবিএল মানি ট্রান্সফারের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জাকারিয়া হাবিব, প্রাইম এক্সচেঞ্জের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামিউল্লাহ।
ছবি : বাংলার কণ্ঠ
বিডিচ্যাম পরিচালনা পরিষদের নব নির্বাচিত সদস্যরা হলেন- মো. মুজিবুর রহমান মিলন, মো. ইরশাদ আলী, মো. শহীদুজ্জামান, আহমেদ আলী খান ফেরদৌস, মো. মাসুদুর রহমান, মো. হাবিব উল্লাহ্ পাটোয়ারী, মো. সামসুর রহমান ফিলিপ, আসাদ মামুন, এম এ রহিম, আকতার মো. বাবুল, আব্দুল কাদের, মো. আশরাফুর রহমান খান ও মো. সাব্বির হাসান সাহান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন |
