টোকিওতে জাতীয় শোক দিবসের আলোচনা
জাপানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার টোকিওর কিতা ওয়ার্ডের আকাবানে ভিবিও হলে ‘বঙ্গবন্ধু ফাইন্ডেশন’ জাপান শাখা এ আলোচনা সভায় আয়োজন করে।
সভার শুরুতে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের নিহতদের স্মরণে বিশেষ মোনাজাত ও এক মিনিট নিরবতা পালন করা হয়।
সভায় বক্তব্য দেন তাজউদ্দিন মাহমুদ রবি চৌধুরী, মোতালেব শাহ আয়ূব, এম এ মামুন, হুমায়ূর কবীর, মোহাম্মদ হাসান, সিরাজুল ইসলাম, আজিজ, রিপন ও ইমন।
সভাপতি মো.হানিফ তার বক্তব্যে বলেন, “একাত্তরের পরাজিত শক্তি এখনও সরকারের ভেতর ঘাপটি মেরে বসে থেকে সরকার ও আওয়ামী লীগের ক্ষতি করছে। এদের কারণেই ২১ অগাস্টের গ্রেনেড হামলা ঘটানোর মত সাহস পায়। সরকারকে এখনই সতর্ক হতে হবে।”
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন |
