ইতালির মিলান কনস্যুলেটে জাতীয় শোক দিবস
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করেছে ইতালির মিলান বাংলাদেশ কনস্যুলেট জেনারেল অফিস।
স্থানীয় সময় মঙ্গলবার কনস্যুলেটের হলরুমে দিনব্যাপি বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল মিলাদ মাহফিল, দোয়া মোনাজাত, জাতীয় পতাকা অর্ধনমিত, জাতীয় সংগীত, এক মিনিট নিরবতা পালন, প্রামান্য চিত্র ‘বাংলার মুখ’ প্রদর্শনী ও আলোচনা সভা।
সহকারি কনস্যুলেট নাফিজা মনসুরের উপস্থাপনায় শোক সভায় বক্তব্য দেন- কনসাল রফিকুল ইসলাম ও জনতা ব্যাংক মিলান শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
