২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

উজবেকিস্তানে জাতীয় শোক দিবস পালন

জাতীয় শোক দিবসে নানা ধরনের কর্মসূচি পালন করেছে উজবেকিস্তানে বাংলাদেশ দূতাবাস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 09:42 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

মঙ্গলবার সকালে জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে রাজধানী তাসখন্দের চ্যান্সেরি ভবন ও বাংলাদেশ হাউসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় বলে দূতাবাসের কাউন্সিলর নীপেন্দ্র চন্দ্র দেবনাথ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। 

এতে বলা হয়, চ্যান্সেরি ভবনে একমিনিট নিরবতা পালনের পর মধ্য দিয়ে শোকদিবসের স্মরণ শুরু হয়।

এরপর বঙ্গবন্ধু ও তার পরিবার স্মরণে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত মসয়ূদ মান্নানসহ বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনায় অংশ নেওয়া বাকিরা হলেন - ১৯৭১ সালে কলকাতা কনসুলেটে নিযুক্ত সোভিয়েত কনসাল জেনারেল মীর কাসিমভ, তাসখন্দ ওরিয়েন্টাল স্টাডিজের সিরাজউদ্দিন এবং প্রবাসী বাংলাদেশি গোলাম নবী।

আলোচনার শেষে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়। আর সবশেষে রাষ্ট্রদূত মসয়ূদ একটি আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন। এতে ২৪ টি ছবি স্থান পেয়েছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!