২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কুয়ালালামপুরে বাংলাদেশ দূতাবাসে জাতীয় শোক দিবস

কুয়ালালামপুরে যথাযথ মর্যাদায় জাতীয় শোক দিবস পালন করেছে বাংলাদেশ হাই কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 07:13 PM

Updated : 11 Oct 2022, 02:23 PM

মঙ্গলবার  সকাল ১০টায় হাইকমিশন প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনিমিত ও এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন হাই কমিশনার মো. শহীদুল ইসলাম।

এছাড়া আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।

পরে আলোচনা সভায় হাই কমিশনার শহীদুল ইসলাম সভাপতিত্ব করেন।

দূতাবাসের কাউন্সিলর (শ্রম) মো. সায়েদুল ইসলামের পরিচালনায় আলোচনা সভায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন দূতাবাসের ডিফেন্স উইং প্রধান এয়ার কমোডোর হুমায়ূন কবির। প্রধানমন্ত্রীর বাণী পাঠ করেন দূতালয় প্রধান ওয়াহিদা আহমেদ।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের প্রথম সচিব (বাণিজ্যিক) ধনঞ্জয় কুমার দাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করেন দূতাবাসের শ্রম শাখার ২য় সচিব মো. ফরিদ আহমদ।

আলোচনা সভায় হাই কমিশনার মো. শহীদুল ইসলাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে সেদিন বাঙালির ইতিহাসে এক কালিমালিপ্ত অধ্যায় রচিত হয়েছিল। এই বর্বর হত্যাযজ্ঞ ছিল বাঙালি জাতির ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায়। সদ্য স্বাধীনতা প্রাপ্ত একটি দেশের আত্মবিকাশকে রুদ্ধ করে দেয়াই ছিলো এই বর্বরোচিত হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য।

তিনি বলেন, এই নৃশংস হত্যাকাণ্ড জাতির অস্তিত্ব ও মননে গভীর ক্ষতের সৃষ্টি করে। তবে সে ক্ষতের কিছুটা উপশম হয়েছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে খুনিদের বিচারের মাধমে। এর মধ্য দিয়ে জাতি তার কলঙ্কের দায় লাঘব করতে সমর্থ হয়েছে।

আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর উপর প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।পরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও এই দিনে নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!