২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি আরবে ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবে হজ পালন করতে এসে মক্কা আল-মুকাররমায় আরও  ২ বাংলাদেশি মারা গেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো.শফি উল্লাহ, সৌদি আরব থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2017, 10:11 AM

Updated : 12 Apr 2022, 12:08 AM

তারা হলেন- নীলফামারী জেলার সৈয়দপুরের মো.শফিকুল ইসলাম (৫৮) এবং কুড়িগ্রাম জেলার ফুলবাড়ীর মো.আব্দুছ ছোবহান।

মক্কায় হাজীদের সেবার কর্মরত কাউন্সিলর মাকসুদুর রহমান জানান,

স্থানীয় সময় সোমবার বিকেলে মো.শফিকুল ইসলাম মক্কা আল-মুকাররমায় হার্ট অ্যাটাকে মারা যান। তার পাসপোর্ট নম্বর- বিএম ০৩৮৯০০৪। পিআইডি নম্বর- ০৯৫১০৫৮।

এছাড়া শনিবার রাতে মো.আব্দুছ ছোবহান মক্কা আল-মুকাররমায় অসুস্থ হয়ে মারা যান বলে জানান মাকসুদুর রহমান। আব্দুছ ছোবহানের পাসপোর্ট নম্বর- বিএম ০৬০৩৪৯৬। পিআইডি নম্বর-১৪৩৫১৩৯।

এ পর্যন্ত সৌদি আরবে সর্বমোট ১৪ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৩ জন ও মহিলা একজন।

সর্বশেষ স্থানীয় সময় সোমবার রাত ১২টা পর্যন্ত জেদ্দায় হজ মিশনের তথ্য মতে, আগত সর্বমোট হজযাত্রী ৬৪ হাজার ১৫৮ জন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!