২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সৌদি যাওয়ার ১০ দিনের মাথায় দুর্ঘটনায় মৃত্যু বাংলাদেশির

সৌদি আরব আসার ১০ দিনের মাথায় সড়ক দুর্ঘটনার মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মো. শফি উল্লাহ, সৌদি আরব প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2017, 07:27 PM

Updated : 19 Aug 2022, 05:17 PM

নিহত মোহাম্মদ লিটনের (২৬) গ্রামের বাড়ি কুমিল্লার নাঙ্গলকোটে। তিনি উপজেলার জোড্ডা গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয় সময় রোববার বিকাল ৫টায় রিয়াদ থেকে দুইশ’ কিলোমিটার দূরে দুরমা শহরের গোল চক্কর এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সৌদিতে নিহত লিটনের প্রতিবেশি লিটনের প্রতিবেশি মো. আনোয়ার হোসেন মিয়াজী।    

তিনি জানান, দুরমা শহরে কাজের খোঁজে গিয়েছিলেন লিটন। দুরমা গোল চক্করে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে লিটনদের বহনকারী গাড়িটিকে ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই প্রাণ হারান লিটন। এসময় গুরুতর আহত হন আরও পাঁচজন।

লিটন চলতি মাসের ৩ তারিখ সৌদি আরব গিয়েছিলেন। তার লাশ দুরমা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

আহতদের দুরমা সরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!