২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরে বাংলাদেশিদের সাহিত্যকর্মের প্রদর্শনী

সিঙ্গাপুরের ৫২তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে বাংলাদেশসহ কয়েকটি দেশের অভিবাসী সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও সাহিত্য সামগ্রী প্রদর্শিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Aug 2017, 12:46 PM

Updated : 11 Oct 2022, 02:22 PM

দেশটির এসপ্ল্যানেড থিয়েটার বাই বে-তে স্থানীয় সময় রোববার থেকে শুরু হওয়া এ প্রদর্শনীটি চলবে আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত।

মাসব্যাপী এই প্রদর্শনীতে বাংলাদেশিদের পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইনের অভিবাসী সাহিত্যিকদের সাহিত্যকর্ম ও সাহিত্যসামগ্রীও প্রদর্শিত হচ্ছে।

সিঙ্গাপুরে অভিবাসী কবিতা প্রতিযোগিতায় দুই বারের বিজয়ী বাংলাদেশি কবি জাকির হোসেন খোকনের ‘পকেট ২’ কবিতা ও কবিতায় উল্লেখ করা জামাটিও স্থান পেয়েছে প্রদর্শনীতে।

এছাড়া আরও স্থান পেয়েছে লেখক রুবেল অর্ণবের সাহিত্যকর্ম ও স্মৃতিময় কফির মগ, কবি মোহর খানের কবিতা ‘ল্যাম্পপোস্ট’, কবি এম এ সবুর ও কবি মাহবুব হাসান দিপুর সাহিত্যকর্ম, কবি মনির আহমদের প্রয়াত মায়ের সাথে শেষ ধারণ করা স্থিরচিত্র।

সকলের জন্য উন্মুক্ত এই প্রদর্শনীটি খোলা থাকবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে আয়োজক কমিটির পক্ষ থেকে লেইন ইয়েং ও শিরিন আব্দুল্লাহ প্রদর্শনীতে অংশগ্রহণ করা সকল অভিবাসী সাহিত্যিকদের ধন্যবাদ ও শুভেচ্ছা জানান।

এ আয়োজনের সহযোগিতায় রয়েছে অভিবাসী কবিতা প্রতিযোগিতার আয়োজক ও ভ্রমণ সাহিত্যিক শিভাজী দাস।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!