প্রবাসীদের ভোটাধিকার দাবি অস্ট্রেলিয়ায়
আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন অস্ট্রেলিয়া প্রবাসী বাংলাদেশিরা।
স্থানীয় সময় রোববার সিডনির ওয়ালি পার্কের গ্রামীণ রেস্তোরাঁয় ‘বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচন এবং প্রবাসীদের ভাবনা’ শিরোনামে এক গোলটেবিল বৈঠক থেকে এ দাবি জানানো হয়।
বৈঠক থেকে ৫৭ ধারাসহ ‘গণমাধ্যম বিরোধী’ সব আইন বাতিল, প্রবাসীদের ভোটাধিকার ও যে কোনো নির্বাচনে প্রবাসীদের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ থেকে স্কাইপির মাধ্যমে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক পূর্তমন্ত্রী আবদুল মান্নান খান বৈঠকে অংশ নিয়ে বলেন, “প্রবাসীদের সব দাবি ও সমস্যা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পূর্ণ সজাগ। তিনি পর্যাক্রমে প্রবাসীদের দাবিগুলো মেটাতে বদ্ধপরিকর।”
অনলাইন নিউজ পোর্টাল ‘দিনলিপি ডটকম’ এর আয়োজনে ও ‘বিদেশবাংলা টোয়েন্টিফোর ডটকম’ এর পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ বৈঠক সঞ্চালনা করেন সাংবাদিক সালেহউদ্দিন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
