আটলান্টার জামালপুর প্রবাসীদের বনভোজন
যুক্তরাষ্ট্রের আটলান্টায় জামালপুর প্রবাসীদের উদ্যোগে এক প্রীতি বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় রোববার আটলান্টার অদূরে বিউফোর্ড ড্যাম সংলগ্ন লেকের পাশের পার্কে অনুষ্ঠিত হয় এ প্রীতি বনভোজন।
বনভোজনে শিশু-কিশোরদের লেকে সাঁতার কাটাসহ নানা খেলাধুলায় করে। খাবারের আয়োজনে ছিল গ্রিলের বারবিকিউ চিকেন, ডাল, ভাত, গোস্তের রেজালা অ পিঠালি।
সংগঠক নজরুল ইসলামের সার্বিক পরিচালনায় বনভোজনকে সফল করে তুলতে সার্বিক সহযোগিতা করেছেন শেফালী ইসলাম, রইস উদ্দিন, মিল্টন, সাজেদুল, মমতাজ, শাওন, সুলতান, ওয়াজেদ, শাহজাহান, স্বপন, বাবুল চাকলাদার, হাফিজ, রশিদ, ফাতেমা ও ফারজিনা।
এছাড়া পরামর্শক হিসেবে পাশে ছিলেন সাংবাদিক ও লেখক রুমী কবির, সংগঠক ও জামালপুরের জামাই মামুন শরীফ এবং সাংবাদিক ও দেশি ট্র্যাভেলসের সত্ত্বাধিকারী এ এইচ রাসেল।
বনভোজনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও সংগঠক মাহমুদ রহমান, সংগঠক আরিফ আহমেদ, সংগঠক হাসান চৌধুরী সুহেলসহ জামালপুরের দুই সংগঠক ইলিয়াস হাসান রানা ও আবুল হাশেম।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
