২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে বাংলাদেশি বৌদ্ধ ধর্মাবলম্বীদের সংঘদান

ফ্রান্সে বাংলাদেশি মানবকল্যাণ বৌদ্ধ ঐক্য পরিষদের উদ্যোগে অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

অনুপম বড়ুয়া টিপু, ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2017, 11:46 AM

Updated : 11 Oct 2022, 02:21 PM

স্থানীয় সময় রোববার সকালে প্যারিসের অদূরে লা কুরনভ শ্রীলংকান বৌদ্ধ বিহারে প্রার্থনার মধ্য দিয়ে দিনব্যাপী নানা অনুষ্ঠান শুরু হয়।

ধম্মাচাক্কা বৌদ্ধ বিহার, ফ্রান্সের অধ্যক্ষ ভদন্ত কে.আনন্দ নায়ক মহাথের সভাপতিত্বে অনুষ্ঠিত পূণ্যানুষ্ঠানে ধর্ম দেশনা দান করেন ভদন্ত জ্ঞানাচারা মহাথের ও ভদন্ত বুদ্ধপ্রিয় ভিক্ষু থের।

দুপুরের খাবার পরিবেশনের মধ্য দিয়ে দিনের অনুষ্ঠানমালা শেষ হয়। এদিন ফ্রান্সে বসবাসকারী বাংলাদেশি, শ্রীলংকান প্রবাসী বৌদ্ধরা সংঘদান অনুষ্ঠানে অংশ নেন।

অনুষ্ঠানের আয়োজকরা উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং সংগঠনটিকে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!