মক্কায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
সৌদি আরবে হজ পালনকালে আরও এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে।
মৃত মো.জাহাঙ্গীর কামাল (৬৬) নাটোর জেলার বাসিন্দা। তার পাসপোর্ট নম্বর- বি কে ০৩৯৩৬৩৯ এবং পিলগ্রিম আইডি- ০৭১৯০৮১।
মক্কায় হাজীদের সেবায় কর্মরত কাউন্সেলর জহিরুল ইসলাম জানান, এ নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত মোট চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো।
এর আগে গত ২ আগস্ট রাজবাড়ী সদরের আবদুর রাজ্জাক (৭৫) মারা যান। গত ১ আগস্ট বরিশাল জেলার মুলাদি থানার মো.ফরিদ উদ্দীন (৬১) এবং ২৮ জুলাই নেত্রোকোনা জেলা সদরের বাসিন্দা খোন্দকার এ আর এম ইউসুফ (৭৪) মারা যান।
হজ কাউন্সিলের সর্বশেষ তথ্যমতে, শনিবার পর্যন্ত ৩৯ হাজার ২৪৭ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। চলতি বছর হজ করতে আসা বাংলাদেশিদের মধ্যে এ পর্যন্ত চারজন সৌদি আরবের মক্কায় মারা গেছেন।
গত ২৪ জুলাই থেকে বাংলাদেশ থেকে চলতি বছরের হজ ফ্লাইট শুরু হয়েছে। বাংলাদেশ থেকে এ বছর মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী হজ পালনে সৌদি আরব যাবেন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
