পোর্তো সিটিতে কাউন্সিলর প্রার্থী বাংলাদেশি কাজল
পর্তুগালের পোর্তোতে সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ‘বাংলাদেশ কমিউনিটি অব পোর্তো’র সভাপতি শাহ আলম কাজল।
দীর্ঘদিন ধরে পর্তুগালে স্থায়ীভাবে বসবাসকারী শাহ আলম কাজল গত ৪ আগস্ট পর্তুগালের ক্ষমতাসীন সোসালিস্ট পার্টি থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
অন্যদিকে সরকারি দলের সাবেক মন্ত্রী মানুয়েল পিজারো প্রতিদ্বন্দ্বিতা করছেন পোর্তোর সিটি মেয়র পদের জন্য।
লিবসনের বাংলাদেশ দূতাবাসের সহায়তায় শাহ আলম কাজল প্রবাসীদের সাথে নিয়ে বায়ান্নর ভাষা শহীদদের স্মরণে পোর্তোতে একটি স্থায়ী শহীদ মিনার নির্মাণ করেছেন। এটি পর্তুগালের দ্বিতীয় শহীদ মিনার।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
