২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতের ফুজেইরাতে সিলেট প্রবাসী কল্যাণ সমিতি

সংযুক্ত আরব আমিরাতে ‘বৃহত্তর সিলেট বিভাগ কল্যাণ সমিতি ফুজেইরাহ'নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেছেন দেশটিতে বসবাসরত সিলেট অঞ্চলের প্রবাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Aug 2017, 07:31 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

স্থানীয় সময় শুক্রবার রাতে দেশটির ফুজেইরাহতে সিজি দিয়ার হোটেলে সংগঠনের প্রতিষ্ঠা উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের আহ্বায়ক মুক্তার মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব শাইস্তা চৌধুরীর পরিচালনায় এ সভা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ফুজেইরাহ পুলিশের কর্মকর্তা সালেম সাঈদ সালেম আল কাবি।

প্রধান অতিথি বলেন, “বাংলাদেশ ও ইউএউ’র মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরো জোরদার করতে এবং আমিরাতের আইন-কানুন বিষয়ে সবাইকে সচেতন করে তুলতে একযোগে কাজ করতে হবে।”

সভায় আরও বক্তব্য দেন-সিরাজুল ইসলাম নওয়াব,মোহাম্মদ বেলাল উদ্দিন চৌধুরী,জি এম জায়গীরদার,বেলাল আহমদ,ইমরান মাহমুদ,সাজেদুর রহমান সাচ্চু,নাজমুল হাসান,শাজাহান সজীব,মজিবুর রহমান,আতাউর রহমান,কামরুল হাসান পাপলু, বারেক তালুকদার,জিয়া আলম চৌধুরী,আবদুল হক,জামাল আহমদ,নাজিম তালুকদার ও ইলিয়াস আমীর আলী।

বক্তারা ফুজেইরাহতে একটি বাংলাদেশি কমিউনিটি স্কুল ও বাংলাদেশি কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করার আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মধ্যে পুরস্কার দেওয়া হয়।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!