মালয়েশিয়ায় শেখ কামাল স্মরণে আলোচনা সভা
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামাল স্মরণে আলোচনা সভা করেছে মালয়েশিয়া আওয়ামী লীগ।
স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় কুয়ালালামপুরে একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়া আওয়ামী লীগের আহ্বায়ক রেজাউল করিম রেজার সভাপতিত্বে আলোচনা সভা সঞ্চালনা করেন মিনহাজ উদ্দিন মিরান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অহীদুর রহমান অহীন, যুগ্ম আহ্বায়ক রাশেদ বাদল, যুগ্ম আহ্বায়ক মাহতাব খন্দকার, আহ্বায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান ডাবলু, হাবিবুর রহমান হাবিব, হুমায়ুন কবির, শফিকুর রহমান চৌধুরী ও নুর মোহাম্মদ ভূঁইয়া।
অনুষ্ঠানে শেখ কামাল স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন কোতারায়া বাংলা মসজিদের ইমাম মাওলানা মহিউদ্দীন।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
