২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শারজা প্রবাসীদের ‘পুরনো পাঠ্যবই মেলা’ অনুষ্ঠিত

সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী শিশুদের নিয়ে ‘পুরনো পাঠ্যবই বিনিময় মেলা’ এর আয়োজন সম্পন্ন হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লুৎফুর রহমান, দুবাই থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Aug 2017, 03:21 PM

Updated : 11 Oct 2022, 02:21 PM

শুক্রবার শারজার হুদাইবিয়া রেস্তোরাঁয় দিনব্যাপী এ মেলার আয়োজন করে প্রবাসী সংগঠন ‘দ্যা আরবান রিডার্স’।

স্থানীয় সময় সকাল ৯টা থেকে শুরু হয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলে এ আয়োজন। আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা এতে অংশ নেন। অনেকে পুরনো পাঠ্যবই দান করেন এবং অনেকে শিশুদের জন্য পুরনো পাঠ্যবই নেন এ মেলা থেকে।

মেলার উদ্দেশ্য নিয়ে ‘আরবান রিডার্স’ এর সংগঠক নওশের আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই ধরনের ব্যতিক্রমী বইমেলা আমরা প্রথমে শুরু করেছি। এখানকার প্রবাসী বাংলাদেশিরা সেটা খুব ভালভাবে নিয়েছেন। এটা আমাদের সার্থকতা।” 

মেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- শারজাহ ইসলামী ব্যাংকের ব্যবস্থাপক শেখ আব্দুল করিম, আহাদ ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ আবু আহাদ, ‘আরবান রিডার্স’ এর সংগঠক জুলফিকার আলী, উলংগং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জিনাত রেজা ও রফিকুল্লাহ গাজ্জালি।

মেলাটির সহযোগী হিসেবে ছিল হুদাইবিয়া রেঁস্তোরা, আরবিএস সেন্টার ও টিম বাংলাদেশ।

‘মরুর বুকে বইয়ের ফেরিঅলা’ খ্যাত প্রবাসী সংগঠন ‘আরবান রিডার্স’ ইতোমধ্যে দুবাইয়ে একটি বাংলা লাইব্রেরি তৈরি করেছে। এবার তারা শারজাতে তৈরি করতে যাচ্ছে আরেকটি লাইব্রেরি।

আমিরাত প্রবাসী বাংলাদেশি যারা এ লাইব্রেরিতে অংশ নিতে ইচ্ছুক তাদের শারজায় বাংলাদেশি মালিকানাধীন হুদাইবিয়া রেস্তোরাঁয় বই জমা দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন!