শারজায় প্রবাসী বাংলাদেশিদের ‘রবীন্দ্রপাঠ’
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘রবীন্দ্রপাঠ’ এর আয়োজন করেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত বাংলাদেশিরা।
শুক্রবার বিকেলে শারজার একটি রেস্তোরাঁয় প্রবাসীদের সংগঠন ‘সংহতি সাহিত্য সংস্কৃতি পরিষদ’ আরব আমিরাত শাখার উদ্যোগে রবীন্দ্রনাথের গান-কবিতা-ছড়া নিয়ে এ অনুষ্ঠান হয়।
আমিরাত প্রবাসী রবীন্দ্রসঙ্গীত শিল্পী ইয়াসমিন কালামের নেতৃত্ব সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গেয়ে অনুষ্ঠান শুরু হয়। আয়োজক সংগঠনের লক্ষ্য ও কার্যক্রম নিয়ে স্বাগত বক্তব্য দেন সংগঠনটির সহ সভাপতি সৈয়দা দিবা।
আরও কবিতা পড়ে শোনান সৈয়দা দিবা, আবুধাবি থেকে আসা কবি ওবায়দুল হক ও আজমান থেকে আসা কবি মোহাম্মদ আলী মনসুর। রবীন্দ্রনাথের ‘ছুটি’ ছড়াগান পরিবেশন করেন তিশা সেন।
অনুষ্ঠানে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেন সঞ্জয় ঘোষ, জাবেদ আহমদ ও সাদিকুর রহমান সুনু।
| প্রবাস পাতায় আপনিও লিখতে পারেন। প্রবাস জীবনে আপনার ভ্রমণ,আড্ডা,আনন্দ বেদনার গল্প,ছোট ছোট অনুভূতি,দেশের স্মৃতিচারণ,রাজনৈতিক ও সাংস্কৃতিক খবর আমাদের দিতে পারেন। লেখা পাঠানোর ঠিকানা probash@bdnews24.com। সাথে ছবি দিতে ভুলবেন না যেন! |
